August 9, 2026, 6:43 am

চকোবি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও চকরিয়া পৌর মেয়র কর্তৃক পরীক্ষা উপকরণ বিতরণ

চকোবি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও চকরিয়া পৌর মেয়র কর্তৃক পরীক্ষা উপকরণ বিতরণ

এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ আয়োজিত ২০১৯ সালের পিইসিই পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও চকরিয়া পৌর মেয়রের সৌজন্যে পরীক্ষা উপকরণ বিতরণ ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ২ ঘটিকার সময় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এম, রিদুয়ানুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির দাতা সদস্য আলা উদ্দিন আল আযাদ, শওকত হোসেন, মো. আবু মুছা, সাইফুল কাদের সোহেল, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি বাবু অলসন বড়ুয়া, সহকারি শিক্ষক শাহ আলম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে পিইসিই পরীক্ষার্থী মো. আল জিসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – নব নির্বাচিত অভিভাবক প্রতিনিধি মুজিবুল হক, ইসমত আরা বুলু, বিশিষ্ট সমাজ সেবক কাইছার উদ্দিন, শিক্ষক প্রতিনিধি রূপালী রাণী দে, সহকারি শিক্ষক আনার কলি, শুভ্রা দাশ, বদরুল ইসলাম বেদার, নাজমুন নাহার হেলেন, আসমাউল হুসনা মোস্তারী, জুবাইদা ইয়াছমিন, এস এম এরফানুল হক, ফাতেমা সোলতানা রুবি, তানজিনুল ইসলাম, কাউছার আলম, হুমায়রা তানজিদা সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ১৫৭ জন পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র ও চকরিয়া পৌর মেয়র কর্তৃক পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, একই সময়ে বিদ্যালয়ের মসজিদে পরীক্ষার্থীদের জন্য খতমে কোরআন ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন চকরিয়া আমজাদিয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা কফিল উদ্দিন ফারুকি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com