August 9, 2026, 10:57 am

কালিয়াকৈরে দুই ডাকাত গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার

কালিয়াকৈরে দুই ডাকাত গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার

গাজীপুর জেলার কালিয়াকৈরে আন্তজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় লুন্ঠিত ফ্রিজ, টিভিসহ বিভিন্ন মাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়।

তারা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতি থানার দেওপুর পূর্বপপাড়া এলাকার শুক্কুর ফকিরের সন্তান মমিন ফকির (৩৩) ও বগুড়ার সোনাতলী থানার পাকুল্লা আকন্দপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের সন্তান আলমগীর হোসেন (৬৩)।

পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান খান জানিয়েছে, গত ২৭ অক্টোবর ভোররাতে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ বাজারের তিন পাহাড়াদারকে বেঁধে রেখে চার ব্যবসা-প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। পরে তারা একটি সিঙ্গার শোরুম থেকে নয়টি ফ্রিজ, আটটি টেলিভিশন, ছয়টি রাইসকুকার ও তিনটি কাপড়ের দোকান থেকে কাপড়সহ প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন মাল লুট করে।

ওই সময় বালুভর্তি একটি ট্রাক ওই বাজারে ঢুকলে ডাকাতরা ডাকাতির মালভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই কালিয়াকৈর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। এরপর ডাকাতদের গ্রেপ্তার ও মাল উদ্ধারের জন্য কালিয়াকৈর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান চালিয়ে কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান মঙ্গলবার টাঙ্গাইলের আদালত পাড়া থেকে আন্তজেলা ডাকাতদলের সদস্য মমিন ও ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া থেকে আলমগীরকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত তিনটি ফ্রিজ, কয়েকটি টিভিসহ বিভিন্ন মাল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, এঘটনায় জড়িত অন্য ডাকাত সদস্যদের গ্রেপ্তার ও লুন্ঠিত মাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com