August 9, 2026, 11:43 am

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মাহামুদুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে ।

সোমবার  দুপুরে পীরগঞ্জেরে মিত্রবাটি নামক স্থানে ট্রেনে কাটা পড়ে ওই কলেজছাত্র নিহত হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

ট্রেনে কাটা পড়ে থাকা কলেজছাত্রের খাতা দেখে জানা গেছে, কলেজছাত্র মাহামুদুল বীরগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম কোহিনুর বেগম। তার বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়।

স্টেশন মাস্টার আরও জানান, পার্বতীপুর রেল পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। কোনো অভিভাবক এখন পর্যন্ত যোগাযোগ করেননি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com