August 9, 2026, 12:04 pm

চকরিয়ার এড. জাহাংগীর বেঁচে নেই

চকরিয়ার এড. জাহাংগীর বেঁচে নেই

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র এডভোকেট চকরিয়া নামার চিরিংগা চেয়ারম্যান পাড়াস্থ মরহুম গোলাম সোবহান এর ৫ম পুত্র ও পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলামের বড় ভাই এড. জাহাংগীর আলম ১১ নভেম্বর ভোর সাড়ে ৫ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

উল্লেখ্য যে, মরহুম জাহাংগীর আলম দীর্ঘদিন যাবৎ কক্সবাজার শহরের মধ্য টেকপাড়ায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। সোমবার ১১ নভেম্বর ভোর সাড়ে ৫ টার দিকে তিনি টেকপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম এডভোকেট জাহাঙ্গীর আলম কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারের ভগ্নিপতি।

আজ সোমবার জুহুরের নামাজের পর টেকপাড়া মসজিদ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা ও একইদিন বেলা আড়াইটায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে। দাফন কোথায় হবে সে বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com