August 9, 2026, 10:53 am

পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ছড়িয়ে দিচ্ছেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী

পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ছড়িয়ে দিচ্ছেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার: চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের চলমান উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি এবার চকরিয়া পৌরসভার শিক্ষাখাতের অগ্রগতি উন্নয়নে নতুন একটি উদ্যোগ নিয়েছেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী। এর অংশহিসেবে এবছর থেকে চালু করেছেন চকরিয়া পৌরসভার অধীন ৯টি ওয়ার্ডে অবস্থিত সরকারি-বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়া ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে শিক্ষাউপকরণ।

বিতরণ কর্মসুচির আলোকে ইতোমধ্যে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে অবস্থিত ১৪টি সরকারি ও ১৭টি বেসরকারিসহ মোট ৩১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৭৫ জন পিইসি পরীক্ষার্থীর মাঝে উপকরণ বিতরণ চলমান রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে মেয়র আলমগীর চৌধুরী পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারি এসএম সায়েম ও শেফায়েত ওয়ারেসী উপস্থিত থেকে শিক্ষকদের মাধ্যমে এইসব শিক্ষা সসামগ্রী বিতরণ করছেন।

চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী উপস্থিত থেকে ৯ নভেম্বর (শনিবার) চকরিয়া গ্রামার স্কুলের পিইসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ (কলম, রাবার, কাঠপিন্সিল, ফাইল, পেন্সিল কাটার ও বক্সসহ ইত্যাদি ) বিতরণ করেছেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক, অভিভাবক-অভিভাবিকা, ছাত্র-ছাত্রী ও সুধীজন উপস্থিত ছিলেন।

এবিষয়ে মেয়র আলমগীর চৌধুরী বলেন- বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সারাদেশে শিক্ষা ক্ষেত্রে সরকারের ধারাবাহিক কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি নিজের উদ্যোগে চকরিয়া পৌর এলাকার সকল পিইসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এই যাত্রা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com