August 9, 2026, 9:54 am

চকরিয়ায় চার রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় চার রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা

 এম, রিদুয়ানুল হক, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া পৌর সভায় নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণের দায়ে ৪টি রেস্টুরেন্টকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোঃ তানবীর হোসেন। ৭ নভেম্বর দুপুরে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, নোংরা পরিবেশে খাবার বিতরণ ও সংরক্ষণের দায়ে রাজভবনকে ১৫ হাজার, সোনারগাঁও হোটেলকে পাঁচ হাজার, হোটেল জামানকে পাঁচ হাজার ও হোটেল মিষ্টিমুখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে তিনি বলেন, রেস্টুরেন্টকে পরিষ্কার রাখতে হবে। ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com