August 9, 2026, 9:55 am
রিপোর্টঃ এম, রিদুয়ানুল হক
সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৬ নভেম্বর (বুধবার) চকরিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ উপলক্ষে, র্যালি ও আলোচনা সভা ও উদ্ধার এবং অগ্নি নির্বাপণী সাজ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। অনুষ্টানে সভাপতিত্ব করেন চকরিয়া স্টেশন অফিসার মো. সাইফুল হাসান।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি, চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসাইন, চকরিয়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারণ। তাই অগ্নি প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং সকল প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঝুঁকি অনুযায়ী অগ্নি নির্বাপক যন্ত্রপাতি স্থাপন করতে হবে।