August 9, 2026, 9:32 am

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট

ডিএন২৪ ডেস্কঃ অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের ধরে এ নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (০১ নভেম্বর) রাত ১২টার দিকে এই ঘোষণা করে প্রশাসন। এর আগে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে কুয়েটের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

একই সঙ্গে শনিবার (০২ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ৬টি এবং রোববার (০৩ নভেম্বর) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাত থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com