August 9, 2026, 7:45 am

আলীকদমে চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

আলীকদমে চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মোহাম্মদ শাহনেওয়াজ বান্দরবান প্রতিনিধিঃ 

বান্দরবানে আলীকদম উপজেলায় পাহাড়ের স্বাস্থ্য সেবা উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে বান্দরবান জেলার উন্নয়নে তিনি অত্যন্ত আন্তরিক। বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করার জন্য নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য বিয়ষক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 ০১ নভেম্বর ২০১৯ সকাল ১০:৩০মিনিটে চৈক্ষ্যং ইউনিয়নে রেপার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নব-নির্মিত ভবন উদ্বোধন করেন, পার্বত্য বিয়ষক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এইসময় রেপার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মিজবাহ উদ্দীন উপস্থিত ছিলেন।

পরে আমতলী জামে মসজিদের উদ্বোধন, পানবাজার ব্যবসায়ী সমিতির ভবন উদ্বোধন, আলীকদম কিন্ডার গার্টেন্ট এর দ্বিতল ভবন উদ্বোধন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫০শয্যা বিশিষ্ট আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এমপি বলেন- পার্বত্য এলাকার স্বাস্থ্য সেবার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। উন্নয়নের এই ধারাবাহিকতায় উপজেলার হাসপাতালগুলো ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার জন্য স্বাস্থ্য বিভাগ কাজ করছে। এছাড়া শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে বলেন পার্বত্য এলাকায়।ধারাবাহিক এই উন্নয়ন শান্তি চুক্তির ফসল বলে মনে করেন তিনি।

শুক্রবার দুপুরে আলীকদম ৩১শয্যা হাসপাতালকে প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে ৫০ শয্যায় উন্নীত করার জন্য তিনটি ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও প্রায় ১ কোটি ১লক্ষ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি।
বিকালে তিনি রেপার পাড়িতে বঙ্গবন্ধু আন্তঃ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এসময় বিশেষ অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (লামা সার্কেল), রেজাওয়ানুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার, জেলা সিভিল সার্জন অংশৈ প্রু মারমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, প্রকল্প পরিচালক (পিডি)আবদুল আজিজ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, আলীকদম ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন প্রেসক্লাব সভাপতি হাসান মাহামুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com