August 9, 2026, 9:51 am

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ কর্মচারীর মৃত্যু

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ কর্মচারীর মৃত্যু

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার  
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় বাটাখালী ফুলতলা এলাকায় বিদ্যুতায়িত হয়ে মো. আলমগীর (৪০) নামে এক গ্যারেজ কর্মচারীর মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আলমগীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে পৌরশহরের ফুলতলা এলাকায় বসবাস করে আসছিলেন।  

প্রত্যক্ষদর্শী দুদু আলম বলেন, সকালে ফুলতলা এলাকায় সুলতান সওদাগরের টায়ার রিসোলিংয়ের কারখানায় কাজ করছিলেন আলমগীর। রিসোলিং করা একটি টায়ারে গ্র্যান্ডিং মেসিন দিয়ে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com