August 9, 2026, 9:56 am

গাজীপুরে ছিনতাই, খুন, প্রবণ ২৮ টি চিহৃিত এলাকা,জনগন আতঙ্কে

গাজীপুরে ছিনতাই, খুন, প্রবণ ২৮ টি চিহৃিত এলাকা,জনগন আতঙ্কে

গাজীপুরে আশঙ্কাজনক হারে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বাড়ছে। এমন বেশ কয়েকটি ঘটনায় প্রাণ হারিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিশেষ করে গাজীপুরে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা বেড়েছে।

দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বলছে, ‘গত দুই বছরেই গাজীপুরে ছিনতাইকারীদের হাতে পাঁচজন ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ ছয় জন খুন হয়েছেন। এ ছাড়া রক্তাক্ত জখম হয়েছেন অন্তত ১৫ জন।’

ক্রাইম রিপোর্টরঃ অনুসন্ধান বলছে, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার পশ্চিমে কলেজপাড়া এলাকা, গাছা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন শরিফপুর, মালেকেরবাড়ী এবং বাসন থানাধীন মোগরখাল বিজয় সড়ক, মেট্রো সদর থানাধীন তিনসড়ক-যোগীতলা সড়ক, চাপুলিয়া টেকপাড়া, কলেরবাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী-জ্যোৎনা পাম্প থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা, রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের হালডোবা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে।

এ ছাড়া টঙ্গী জোনের বাঁশপট্টি, বাটা ফায়ার সার্ভিস গলি, এরশাদ নগর দিঘীরপাড়, খা পাড়া দশ তলা, নিমতলী ব্রিজ, টঙ্গী রেলব্রিজ, কলেজগেট, কামারপাড়া, মিলগেট, বনমালা রোড, হোসেন মার্কেট ও সাতাইশ খৈরতুল ছিনতাইপ্রবণ এলাকা। চলতি মাসের ১৩ অক্টোবর গাজীপুর মেট্রো সদর থানাধীন চাপুলিয়া টেকপাড়া এলাকায় জাফর হোসেন নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক খুন হন।

গত ৮ মে কালীগঞ্জর মোড়লবাড়ী বাইপাস সড়কে শাহিন নামে আরেক অটোরিকশা চালক খুন হন। গত ১৬ জুলাই কালীগঞ্জের রামচন্দ্রপুর তেতুলতলা টেক থেকে বিপ্লব মন্ডল ও গত ২২ জানুয়ারি গাজীপুর মেট্রো সদর থানাধীন কলেরবাজার এলাকায় আমিনুল ইসলাম রনি নামে আরেক ব্যাটারিচালিত অটোরিকশা চালক খুন হন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান জানান, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন জরুরি। কেননা মহাসড়কের ওই অংশটি অপরাধপ্রবণ। তবে ওই বিশাল এলাকায় সিসি ক্যামেরা স্থাপন ব্যয়বহুল। এ ব্যাপারে গাজীপুর সিটি মেয়রের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ছাড়া অপরাধ দমন এবং নিরাপত্তার স্বার্থে টহল পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলে

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com