August 9, 2026, 7:47 am
আনোয়ারা প্রতিনিধি :: চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় প্রতিশোধ নিতে কৃষক আবদুর রহিমের কাঁচা ধান কেটে দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (২৮শে অক্টোবর) উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন কৃষক আব্দুর রহিম।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বরুমচড়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিম। পৈত্রিক ফসলি ৬ গন্ডা জমিতে প্রতি বছরের মতো চলতি মৌসুমেও আমন ধান রোপন করেন তিনি। ওই সম্পত্তিতে কথিত স্বত্ব আছে বলে দাবি করে তার কৃষক মোহাম্মদ নুরুকে মারধর হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে দুর্বৃত্তরা। এ সময় তারা কাঁচা ধান, শিম গাছ, আকাশী গাছসহ বিভিন্ন ফসলি গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুবৃত্তরা ।ফসলেরর ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি করেন কৃষক আবদুর রহিম।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,এই বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে এসেছে। বিষয়টা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।