August 9, 2026, 7:47 am
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরে জিআর ও সিআর মামলার দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করছে কাশিমপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো- গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুরের মৃত আমির উদ্দিনের ছেলে ও জিআর মামরার পরোয়ানাভুক্ত আসামি রতন মিয়া এবং একই এলাকার মো. হাছেন আলীর ছেলে ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি লাভলু মিয়া।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরোয়ানাভুক্ত পলাতক ওই দুই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার এসআই আকবর আলী খান।
এর আগে রবিবার (২৭ অক্টোবর) রাতে কাশিমপুর থানার এনায়েতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে কাশিমপুর থানার এসআই আকবর আলী খান আরও জানান, গ্রেফতারের পর আসামিদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।