August 9, 2026, 7:51 am
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় তমা আক্তার (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তমা আক্তার দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত. আবুল হোসেনের মেয়ে। তার স্বামীর নামপরিচয় জানা যায়নি।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে চন্দ্রা এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের কে জানান, মোটরসাইকেলের পেছনে বসে ঢাকার দিকে যাচ্ছিল তমা আক্তার। একপর্যায়ে চন্দ্রা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তমা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই আনোয়ার হোসেন।
ডিএন২৪/ঋতু