September 19, 2026, 2:23 pm
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়ায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে হৈমন্তি শুক্লা (১৪) নামের এক স্কুল ছাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রামে। নিহতের পিতা হাজীপুরের পল্লী বিদ্যুত সাব ষ্টেশণের ইনচার্জ সুনীল চন্দ্র হাওলাদার। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, এঘটনায় ইউডি মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।