August 9, 2026, 8:38 am

চকরিয়ায় দূর্বৃত্তের হামলায় নিহত-১; আহত-৬: আটক ৩

চকরিয়ায় দূর্বৃত্তের হামলায় নিহত-১; আহত-৬: আটক ৩

এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়ায় নিজ জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে দূর্বৃত্তের দাবীকৃত দুই লাখ টাকা দিতে অস্বীকার করায় লােহার রড় ও লাঠি দিয়ে পিটিয়ে আবু হানিফ মানিক নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এসময় একই পরিবারের নারীসহ ৬ জন আহত হয়েছেন।

শনিবার ২৬ অক্টােবর বেলা ১১টায় উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের কাছিম আলী মিয়াজী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ মানিক (২৭) একই এলাকার মৃত নুরুল হােসেনের ছেলে। বেলা ১১টায় হামলায় পরিবারের সাত সদস্যের সাথে তিনি আহত হন। বিকাল ৪টায় চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘােষনা করেন চিকিৎসক।

হামলায় আহতরা হলেন, নিহত মানিকের ভাই আবু তৈয়ব (৩৫), আবু ছিদ্দিক (৩০), ভাতিজা কাইছার হামিদ (২৩), আবদুস সালাম (৪৫), সাহেদ (১৩) ও তছলিমা (৩০)। আহতদের মধ্যে তৈয়বকে চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতালে ও অপর ৫জনকে চকরিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলা ও হত্যায় জড়িত অভিযােগে লােকজনের সহায়তায় আটক তিনজন হলেন, মৃত নজু মিয়ার ছেলে কবির আহমদ (৫০), নুরুল আমিনের ছেলে হেলাল উদ্দিন (৩০) ও তার ভাই মাে. সাগর (২৫)।

পূর্ব বড় ভেওলার সিকদার পাড়াস্থ নিজ জমিতে ঘর তুলেছিলেন আবু হানিফ। ঘর তুলতে দুই লাখ টাকা চাঁদা দাবী করে নিকটবর্তী দূর্বত্তরা। এ টাকা দিতে অস্বীকৃতি জানায় হামলা চালানাে হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযােগ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযােগ, হামলার সময় মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই হাবিবের নেতৃত্বে একদল পুুলিশ উপস্থিত থাকলেও তাদের ভুমিকা ছিল রহস্যময়। ঘটনার পরপরই ওই স্থান থেকে তিনজনকে আটক করে প্রায় এক কিলােমিটার দূরে জালার পাড়া স্টেশন এসে তাদের ছেড়ে দেয়। যদিও পরে ওই তিন ব্যক্তি আহতদের পরিস্থিতি বুঝতে চকরিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এসময় হানিফ মারা গেলে তার আত্মীয়রা ওই তিনজনকে পাকড়াও করে থানায় খবর দিলে পুলিশ হাসপাতালে এসে তাদের নিয়ে যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মাে. হাবিবুর রহমান বলেন, ঘটনা শােনা মাত্রই অভিযান চালিয়ে হামলায় জড়িত অভিযােগে তিনজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদেরও আটক করতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com