August 9, 2026, 8:38 am
আনোয়ারা প্রতিনিধি::
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গিবাদ-সন্রাসমুক্ত দেশ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আনোয়ারায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার (২৬শে অক্টোবর) উপজেলার আব্দুল জলিল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা বিশেষ শাখার অতিরক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মোহাস্মদ সোহেল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশে শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে হলে দেশকে মাদক,জঙ্গিবাদ,সন্রাসমুক্ত রাখতে হবে। এই জন্য পুলিশ জনগনের বন্ধু হয়ে অপরাধ দমনে অপরাধীদের বিরোদ্ধে জিরো টলারেন্সের ভূমিকা পালন করবে। কোন সন্রাসী কর্মকান্ড দেখলে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগনের প্রতি আহ্বান জানান। আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদের সভাপতিত্বে সেকেন্ড অফিসার দিদারুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামিলীগ সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী। উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোহাম্মদ সৈয়দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এর আগে পুলিশ সুপারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।