August 9, 2026, 9:34 am

আশুলিয়ায় নিজ ঘরে স্বামী-স্ত্রীর লাশ

আশুলিয়ায় নিজ ঘরে স্বামী-স্ত্রীর লাশ

ডিএন২৪ ডেস্কঃ  সাভারের আশুলিয়ায় নিজ ঘর থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বাগেরহাটের কুলাদাইল গ্রামের মৃত মোস্তফা পাইকের ছেলে পারভেজ হোসেন সোহাগ (২৬) ও তার স্ত্রী সাদিয়া আক্তার ( ২৩)। 

সোহাগ নতুন ডিইপিজেডে অপারেটর হিসেবে কাজ করতেন আর সাদিয়া ছিলেন গৃহিণী। খুলনার রূপসা থানার ময়ইহাটি গ্রামের মনু মিয়ার মেয়ে সাদিয়া।

আশুলিয়া থানার ওসি রেজাউল হক দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে ওই দম্পতি আত্মহত্যা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেননি তিনি।

আব্দুস সালাম জানান, সোহাগ তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। এ সময় তাদের কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোহাগ ও সাদিয়ার মরদেহ পায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতি আত্মহত্যা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com