August 9, 2026, 8:44 am

যশোরে মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু

যশোরে মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু

যশোর জেলা প্রতিনিধি।। যশোরের মণিরামপুরে ইঞ্জিন ভ্যানের সাথে ধাক্কা লেগে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আফরোজা খাতুন নামে এক নারী।বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের বিজয়রামপুর মহিলা মাদরাসার সামনে এঘটনা ঘটে। নিহত রফিকুল উপজেলার হরিহরনগর গ্রামের জয়নাল বিশ্বাসের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালক। আর আহত আফরোজা খাতুন বিজয়রামপুর গ্রামের হোসেন আলীর স্ত্রী।

মণিরামপুর ফায়ার সার্ভিসের টহল অফিসার হুমায়ুন কবিরসহ স্বজনরা জানান, বেলা ১১ টার দিকে যাত্রী আফরোজা খাতুনকে নিয়ে মণিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন রফিকুল। মোটরসাইকেলটি বিজয়রামপুর মহিলা মাদরাসার সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন রফিকুল ও আফরোজা। খবর পেয়ে তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসক রফিকুলকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু হয় রফিকুলের।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com