August 9, 2026, 10:30 am
আনোয়ারা প্রতিনিধি::
আনোয়ারা জুইদন্ডী এলাকায় শঙ্খ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২২শে অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে শঙ্খ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান,জুইদন্ডী এলাকায় শঙ্খ নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। মনে হচ্ছে লাশটি ৩/৪ দিন আগে থেকে পানিতে ছিল।লাশের পরিচয় শনাক্ত ও কারণ জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে লাশের এখন ও পরিচয় পাওয়া যায়নি।