August 9, 2026, 6:43 am

পেকুয়া কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক হলেন তোফাজ্জল করিম

পেকুয়া কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক হলেন তোফাজ্জল করিম

এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ বাংলাদেশ কমিউনিটি পুলিশিং পেকুয়া উপজেলা পূর্ণাঙ্গ কমিটিতে সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উজানটিয়া আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ তোফাজ্জল করিম। 
শনিবার সকালে পেকুয়া থানা অফিসার ইনচার্জ কামরুল আজম এ কমিটি ঘোষণা করেছেন। এতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)র সাংসদ আলহাজ্ব জাফর আলম বিএঅনার্স এমএ’কে প্রধান উপদেষ্টা ও পেকুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম উক্ত কমিটির সমন্বয়ক হিসিবে রয়েছেন। 
একই কমিটিতে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, পেকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যন, মুক্তিযোদ্ধা এড, কামাল হোসেনকর সভাপতি নির্বাচিত করা হয়।
এদিকে তোফাজ্জল করিম নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছেন এবং সকলের দোয়া কামনা করেছেন।  

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com