August 9, 2026, 11:42 am

রাঙ্গুনিয়া মডেল থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২

রাঙ্গুনিয়া মডেল থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২

ডিএন২৪ ডেস্কঃ রাঙ্গুনিয়া মডেল থানা বিশেষ অভিযানে রাঙ্গুনিয়া উপজেলাধীন সরফ ভাটা ভূমিরখীল থেকে এই দুইজন ইয়াবাসহ আটক করেছে পুলিশের একটি বিশেষ দল।

আজ শনিবার (১৯ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলাধীন সরফ ভাটা ভূমিরখীল সিকদার পাড়া থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম( ২৯) অন্য আরেকজন রেজাউল করিম(৪০) নামে এই দুইজনকে রাঙ্গুনিয়া থানা নিয়মিত অভিযানে ধারাবাহিকতায় গতরাত ১১:৩০ এর দিকে সাইফুল ইসলামকে উক্ত এলাকা থেকে গ্রেপ্তার করে এবং শুক্রবার দিবাগত রাত ২ঃ৩০ এর দিকে একই এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানা অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত রেজাউল করিমের নামে পূর্বে তিনটি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন মাদক নিয়ন্ত্রণ সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির শান্তিপূর্ণ রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com