August 9, 2026, 12:53 pm

কালিয়াকৈরে বিএনপি অফিসসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ অভিযান

কালিয়াকৈরে বিএনপি অফিসসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির অফিসসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদসহ সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিস ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, বিএনপির অফিস সরকারি জমিতে পড়েনি। এছাড়া বিনা নোটিশে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।
https://youtu.be/m4G5xiqi8Jc

সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফরুকী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সারা দেশে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। তার ধারাবাহিকতায় কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com