August 9, 2026, 1:41 pm

বিএনপির অপপ্রচার দেশের মানুষ এখন আর খায় না : তথ্যমন্ত্রী

বিএনপির অপপ্রচার দেশের মানুষ এখন আর খায় না : তথ্যমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির এই উন্নয়ন সহ্য হচ্ছেনা। তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত গিয়ে দেশের অর্থনীতিকে আরো চাঙ্গার করার জন্য দেশের স্বার্থ সুরক্ষা করে চুক্তি করে আসলেন। অথচ বিএনপির শিক্ষিত নেতারা তার অপব্যখ্যা দিয়ে নানা সমালোচনায় মেতে উঠেছে। তিনি বলেন, বিএনপির এসব অপপ্রচার দেশের মানুষ এখন আর খায়না।

শনিবার ১২ অক্টোবর দুপুরে রামু’তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী, বঙ্গবন্ধুর পরিবারবর্গ এবং রামু উপজেলায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যে সব প্রয়াত কীর্তিমানরা ভূমিকা রেখেছেন, তাদের ইছালে ছওয়াব ও পরলৌলিক সৎগতি কামনা করে মিলাদ মাহফিল ও বিশাল মেজবান পুর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি এ কথা বলেন।

কক্সবাজার-৩ (সদর ও রামু) আসনের সংসদ সদস্য, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশাল এই মেজবানের আয়োজক আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার-৩ (মহেশখালী কুতুবদিয়া) আসনের সংসদ সসদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

নিতীশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা এতে বক্তব্যে রাখেন।স্মরণকালের বৃহত্তম এ মেজবানে অর্ধ্ব লক্ষ মানুষের খাওয়ার আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা সিবিএন-কে নিশ্চিত করেছেন। তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ কক্সবাজারে ৭ ঘন্টার সফর শেষে শনিবার বিকেল ৪ টায় ঢাকার উদ্দেশ্য বাংলাদেশ বিমান যোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com