August 9, 2026, 10:55 am

চকরিয়ায় বজ্রপাতে কৃষক নিহত

চকরিয়ায় বজ্রপাতে কৃষক নিহত

এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে ছৈয়দ আহমদ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।  সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া নোয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দ আহমদ ওই এলাকার আবদুস সোবাহানের ছেলে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ সিকদার জানান, সোমবার বিকালে নিজ ক্ষেতে কাজ করছিলেন ছৈয়দ আহমদ। এসময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল বলেন, বজ্রপাতে নিহতের ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অববগত করানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com