August 9, 2026, 9:56 am

গাজীপুর মহানগরে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর মহানগরে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) এর নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ আকবর আলী খান এর নের্তৃত্বে গত ০৪ অক্টোবর শুক্রবার রাতে কাশিমপুর থানার এসআই/মোহাম্মদ মাহাবুব সঙ্গীয় ফোর্স সহ কাশিমপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে অত্র থানার কাশিমপুর নয়াপাড়ার কবরস্থান এলাকা থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ শওকত হোসেন নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেন। মাদক কারবারী মোঃ শওকত হোসেন (৪০) গাজীপুর মহানগর কাশিমপুর থানার কাশিমপুর নয়াপাড়া এলাকার মৃত আজিম উদ্দিন ভান্ডারীর ছেলে। তার বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে ০৫ অক্টোবর শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন কাশিমপুর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com