August 9, 2026, 8:43 am

কালিয়াকৈরের মৌচাকে স্মার্ট কার্ড বিতরণ,বৃষ্টির কারণে দূর্ভোগ

কালিয়াকৈরের মৌচাকে স্মার্ট কার্ড বিতরণ,বৃষ্টির কারণে দূর্ভোগ


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বৃহস্পতিবার সকালে ৪নং মৌচাক ইউনিয়নের মৌচাক স্কাউট হাই স্কুল প্রাঙ্গনে জাতীয় স্মার্ট কার্ড বিতরণ করা হয়। কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের আওতায় ৫ নং ওয়ার্ডের প্রায় ৫ হাজার ভোটারদের মধ্যে স্মাট কার্ড বিতরণ করা হয়।

হাতের দশটি আঙুল ও চোখের স্ক্যানিং এর মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। লম্বা লাইনে দাড়িয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে স্মার্ট কার্ড উত্তোলন করছেন এলাকাবাসী তবে অতিরিক্ত বৃষ্টির কারনে লাইনে দাড়িয়ে বৃষ্টিতে ভিজতে হয় এবং স্মার্ট কার্ড নিতে আসা ভোটারদের নানা দূর্ভোগ পোহাতে হয়। নিরাপত্তার বিষয়ে কতৃপক্ষ ছিলো উদাসিন। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জনাব হাসিনা খালেক অভিযোগ করে বলেন স্মার্ট কার্ড নিতে আসা ভোটারদের ছিলো দীর্ঘ লাইন।যতেষ্ট নিরাপত্তার কোন ব্যবস্থা না থাকায় পুরুষ ও মহিলার ছিল প্রচন্ডভীর যার ফলে মহিলাদের গলার স্বর্নের চেইন ও টাকা পয়সা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।এ বিষয়ে জানতে চাইলে ৫ নংওয়ার্ডের মেম্বার জনাব সেলিম মিয়া বলেন অভিযোগ এর বিষয়ে কিছু জানা নাই তবে বিষয় খোজ খবর নিবেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাচন কমিশনার জনাব আবুল কালাম বলেন জন দূর্ভুগের একটা অভিযোগ আসছে তবে এ বিষয়ে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এবং পরবর্তি কার্য দিবসে যতেষ্ট নিরাপত্তা গ্রহন করা হবে।এ স্মার্ট কার্ড বিতরণ ১৫ ই অক্টোবর পর্যন্ত বহাল থাকবে । মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান জনাব লোকমান হোসেন বলেন আবহাওয়া প্রতিকুলতা ভালো না থাকায় আর ৪ ঘন্টা বিদুৎ ছিলো না বলে স্মার্ট কার্ড বিতরণে প্রথমে একটু সমস্যার সৃষ্টি হয়। তবে নিরাপত্তায় মৌচাক ফাড়ি পুলিশ, আনসার, ও গ্রাম পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলো।তবে কোন প্রকার বিশৃঙ্খলা বা ছিনতায়ের ঘটনার অভিযোগ পাননি।স্মার্ট কার্ড বিতরণ সময় উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃলোকমান হোসেন,কালিয়াকৈর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জনাব হাসিনা খালেক, ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ নাজমুল হোসেন,মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ দেলোয়ার হোসেন,জনাব মোঃইলিয়াস হোসেন,নজরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com