August 9, 2026, 8:43 am
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যায়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংঠন ‘যশোর জেলা সমিতির’ নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশিবুল আলম আসিফকে সভাপতি এবং হিসাব বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তন্ময় হালদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলা ভবনে ১৫৬ নং রুমে যশোর জেলা সমিতির এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও যশোর জেলা সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বিশ্বনাথ শিকদারের সভাপতিত্বে নতুন কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক ও যশোর জেলা সমিতির সাবেক সেক্রেটারি অধ্যাপক শরিফুল ইসলাম।এছাড়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আগামী ২ নভেম্বর।