August 9, 2026, 8:44 am

চকরিয়ায় আনাস হত্যাকারীদের গ্রেপ্তারপুর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন

চকরিয়ায় আনাস হত্যাকারীদের গ্রেপ্তারপুর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন

মুহাম্মদ মনজুর আলম ,চকরিয়াঃ

চকরিয়ায় স্কুলছাত্র ছাত্রলীগ কর্মী আনাস ইব্রাহীমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ¯ানীয় বিনামারা সমাজ উন্নয়ন সং¯া নামের একটি সামজিক সংগঠন। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা নিউমার্কেট এলাকায় কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চকরিয়া সরকারি কলেজেরে অধ্যক্ষ আকম গিয়াসউদ্দিন, চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক ও চকরিয়ার সুজনের সভাপতি এডভোকেট লুৎফুল কবির। বক্তারা অভিন্ন বক্তব্যে স্কুলছাত্র আনাস ইব্রাহীমের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান । এছাড়া মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনসহ দুইশতাধিক নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

উল্লেখ্য এ বছরের গত ২৫ মে রাতে চকরিয়া পৌরশহরের একটি মার্কেটে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন স্কুল ছাত্র ছাত্রলীগ কর্মী আনাস ইব্রাহীম। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় ৬ আসামীর মধ্যে ৪জনকে গ্রেপ্তার করে পুলিশ। অপর দুইজন আসামী বর্তমানে পলাতক রয়েছেন। ##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com