September 19, 2026, 2:26 pm
ডিএন২৪ ডেস্কঃ রংপুর নগরীর মডার্নে বাসচাপায় তহুরা বেগম নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার তাজহাট থানা সংলগ্ন মডার্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তহুরা বেগম নগরীর ধর্মদাস লক্ষ্মণপাড়া গ্রামের তৈয়ুব আলীর মেয়ে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তাজহাট থানা সংলগ্ন মডার্ন ব্রিজের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা ‘শানে খোদা পরিবহন’ নামের একটি বাস তহুরা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।