August 9, 2026, 7:33 am

মোংলায় টুরিস্ট পুলিশের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

মোংলায় টুরিস্ট পুলিশের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোংলা টুরিস্ট পুলিশ সুন্দরবন-জোন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে (২৭ই সেপ্টেম্বর) নানা আয়োজনে বিশ্ব পর্যটক দিবসটি পালন করেছে । জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে। মোংলা টুরিস্ট পুলিশ উদ্যোগে আলোচনা সভা, একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরার সময় পর্যটকদের উৎস উদ্দীপনার জন্য পর্যটকদের শিক্ষণীয় বিষয় লিফলেট বিতরন করা হয়। এই দিবসটি উপলক্ষে মোংলা টুরিস্ট পুলিশ অফিসার ইনচার্জ শেখ হেলাল উদ্দিন আলোচনা সভায় বলেন বিশ্ব পর্যটক দিবসের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলা। এ ছাড়াও, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের অন্যতম লক্ষ্য। ২য় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী পর্যটন ব্যবসার প্রসার ঘটে। এ অবস্থায় আমাদের পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ ও ভোক্তাশ্রেণির সমন্বয়ে গড়ে ওঠে আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সংস্থা বা আইইউওটিও। এ সংস্থাটি বিশ্বব্যাপী পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আয়ে বিশেষ অবদান রাখার প্রেক্ষিতে পরবর্তীকালে রাষ্ট্রসংঘের একটি বিশেষায়িত প্রতিষ্ঠানরূপে যুক্ত হয়। সংস্থাটির কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে আমরা মোংলা টুরিস্ট পুলিশ সর্বোচ্চ সর্বদা চেষ্টা করবো , পর্যালোচনার মাধ্যমে করণীয় ঠিক করার মাধ্যমে বিশেষ অবদান রাখব আশা করছি । এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তাবৃন্দ,বাংলাদেশ পর্যটক শিল্পের কর্মকর্তা বৃন্দ আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা,মোঃ ইউসুফ হোসেন (সুমন),মাঝিমাল্লা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আঃ রব ও সকল মাঝি-মাল্লার নেতৃবৃন্দ ও ঘুরতে আসা পর্যটক নারী-পুরুষ

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com