August 9, 2026, 7:36 am

তিনদিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করেন, রেলপথ মন্ত্রী

তিনদিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করেন, রেলপথ মন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। মন্ত্রী বলেন, আমরা আত্মনির্ভরশীল একটি দেশ হিসেবে মর্যাদা নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সেই লক্ষ্য নিয়ে আজকে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় নজরুল সম্মেলনে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, সংরক্ষিত মহিলা আসনের (৩২) আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,পঞ্চগড়  জেলা পরিষধের চেয়ারম্যান আনোয়ার সাদাদ সম্রাট  সহ আরো অনেকে। সম্মেলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে অনুষ্ঠানে অনেক আলোচনা করা হয়।এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।র‌্যালি শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com