August 9, 2026, 8:41 am

ফুলবাড়ীতে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ-২০১৯ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ-২০১৯ অনুষ্ঠিত

ফুলবাড়ী, দিনাজপুর থেকে
দিনাজপুর ফুলবাড়ীতে বাংলাদেশ ব্যাংক – রংপুর অঞ্চল এর তত্বাবধানে সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ফুলবাড়ী সোনালী ব্যাংক এর আয়োজনে জালনোট প্রতিরোধ জনসচেতনা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০১৯ অনুষ্ঠিত হয়।
প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম সভাপ্রধানের নেতৃত্বে, প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি উপজেলা নিবার্হী অফিসার আব্দুস সালাম চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক রংপুর এর উপ-মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, জাল নোটের কারবারিদের অপততপরতার উৎসবের প্রাক্কালে এরা আরও সক্রিয় হয়ে ওঠে। হাটবাজারে এমনকি শপিং মলে কেনাকাটার ভিড়ে জালনোট গছিয়ে দেওয়া হয়। ১০০, ৫০০ ও ১০০০ হাজার টাকা মূল্যমানের নোট বেশি জাল হয়। গ্রাম-গঞ্জের সহজ, সরল ও নিরক্ষর মানুষ এদের মূল টার্গেট। আসল ও নকল নোট চেনার সহজ উপায় জানা থাকলে প্রতারণা থেকে রক্ষা পাওয়া যাবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক হাবীবা সুলতানা,উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ এমটিএম হামীম আশরাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,নীরু সামসুন্নাহার সহ ইউপনিয় পরিষদের চেয়ারম্যান,এনজিও প্রতিনিধি, বিভিন্ন দপ্তর,বেসরকারী ব্যাংক এর কর্মকর্তা-কর্মচারী ও সুশিল সমাজ,গণমাধ্যম ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com