August 28, 2026, 12:29 pm
মোঃ জাহেদ বিন আল মাসুদ (পঞ্চগড় প্রতিনিধি)
বোদায় বৃদ্ধ পিতা-মাতাকে পিটিয়ে আহত করেছে পরিবার পরিকল্পনা বিভাগের এফপিআই দেলোয়ার হোসেন নামের এক ব্যাক্তি।ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ পিতা শরীফত আলী ও বৃদ্ধামাতা তহিমা বেগমকে পিটিয়ে আহত করেছে বোদা উপজেলার ঝলইশালশিলি ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক (এফপিআই) দেলোয়ার হোসেন আহত বৃদ্ধ পিতা-মাতা বোদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঝলইশালশিরি ইউনিয়নের কামাত মানিকচাদ মাঝগ্রামের ৬৫ বছর বয়সের বৃদ্ধ শরীফত আলী জানান, তার ছেলে দেলোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে তাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে, বৃদ্ধ রাজি না হওয়ায় দেলোয়ার হোসেন পিতার ফসলি ক্ষেত প্রায়ই ছাগল গরু দ্বারা নষ্ট করে। ঘটনার দিন দেলোয়ার হোসেন ছাগল দ্বারা পিতার ক্ষেত নষ্ট করলে শরীফত আলী নিষেধ করে এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেন বৃদ্ধ পিতা ও মাতাকে পিটিয়ে আহত করে।