August 9, 2026, 8:37 am
ফরহাদুল ইসলাম,আনোয়ারা:
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও তৈরিকৃত খাবার খোলা রাখার অপরাধে আনোয়ারা উপজেলা সদর ও মালঘর বাজার এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট পরিচালনা করে ২০,০০০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী ভূমি কমিশনার সাইদুজ্জামান চৌধুরী।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরে ও মালঘর বাজার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা শেষে উপজেলা সহকারী ভূমি কমিশনার সাইদুজ্জামান চৌধুরী জানান,ভেজাল ও নোংরা পরিবেশে খাবার তৈরী এবং এর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।