August 9, 2026, 9:49 am

বদরখালী সমিতির নির্বাচনে মোহাম্মদ আলী চৌধুরীর বিকল্প নেই

বদরখালী সমিতির নির্বাচনে মোহাম্মদ আলী চৌধুরীর বিকল্প নেই

ডিএন২৪ ডেস্কঃ
বদরখালী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী দেওয়াল ঘড়ি মার্কার সমর্থনে বদরখালী আহমদ কবির স্টেশনে নির্বাচনী পথসভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টার সময় উক্ত পথ সভা অনুষ্টিত হয়। এতে বিপুল সংখ্যাক ভোটার উপস্থিত ছিলেন।

জানাগেছে, আগামী ২৮ সেপ্টেস্বর অনুষ্টিত হচ্ছে চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির ত্রি-বাষিক নির্বাচন। সমিতির সভ্য ও পোষ্য মিলিয়ে প্রায় ৫০ হাজার জনগোষ্টির ভাগ্য নির্ধারণে তুন বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হবেন এই ভোট যুদ্ধে।

সমিতির ২১টি পদের বিপরীতে নির্বাচনে এবার প্রার্থী হয়েছেন ৩৪ জন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সম্পাদক পদে তিনজন, সহ-সভাপতি পদে দুইজন ও পরিচালক (সদস্য) পদে ৯টি ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন ২৬ জন্য।

জানাগেছে সমিতির সভ্য সংখ্যা দেড় হাজার। ভোট দেবেন এসব সভ্য ভোটাররা। নির্বাচনি প্রার্থীদের প্রচারে সরগরম বদরখালী বাজার থেকে শুরু করে প্রতিটি জনপদ।

এদিকে অভিযোগ উঠেছে, নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদের একাধিক বিত্তশালী শেষ মুহুর্তে এসে টাকা দিয়ে ভোট কেনার প্রস্তুতি নিয়েছেন।
তবে ভোটার মাঠে অনেক বলছেন সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে নুরুল আলম সিকদার (চেয়ার), দোলায়ার হোছাইন এমএ (গোলাপ ফুল)। তবে সাধারণ সম্পাদক পদে মোঃ আলী চৌধুরী বিএ (দেয়াল ঘড়ি) চমক দেখিয়ে মসনদ নিজের কব্জায় নিয়ে নিতে পারেন এমন কথা জোরেসোরে শোনা যাচ্ছে ভোটারদের মাঝে।

এদিকে নবাগত এক সম্পাদক পদপ্রার্থী (অশিক্ষিত) অবৈধ টাকার খেলায় জড়িয়ে পড়ছেন বলে প্রমাণসহ জানিয়েছেন মোহাম্মদ আলী চৌধুরী। তিনি আশা করেন অবৈধ টাকার কাছে আমার বদরখালীর জনগণ কোনোদিনই নিজেকে বিক্রি করবেন না। ২৮ তারিখ নির্বাচনে দেয়াল ঘড়ি মার্কায় ভোট প্রার্থনা করে ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com