August 9, 2026, 8:46 am

বোনের বাড়ি যাওয়া হলো না প্রধান শিক্ষকের

বোনের বাড়ি যাওয়া হলো না প্রধান শিক্ষকের

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরের আরশাদ সরদার নামে এক প্রধান শিক্ষক ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন। এসময় গুরুত্বর আহত হয়েছেন তার স্ত্রী নাজনিন নাহার।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছার বাঁকড়া এলাকার উজিরপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। আহত নাজনিন নাহারকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
নিহত আরশাদ সরদার মণিরামপুরের দীঘিরপাড় গ্রামের আনসার সরদারের ছেলে। তিনি স্থানীয় খেদাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই সালাউদ্দিন ও বাঁকড়া ক্যাম্প পুলিশের আইসি মেসবাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার আগে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাঁকড়ার উজিরপুরে বোনের বাড়িতে যাচ্ছিলেন আরশাদ সরদার।
তারা উজিরপুরে পৌঁছুলে সামনে একটি ধান বোঝাই ট্রাক পড়ে। ট্রাকটিকে ওভার করে সামনে উঠতে যান তিনি। এসময় রাস্তার পাশের কাঁদায় মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যান তারা। ঠিক তখনই ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আরশাদ সরদারের। ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com