September 19, 2026, 5:13 pm
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার লামা থানার এএসআই রাম প্রসাদ দাশ আগস্ট/১৯ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে মাননীয় পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা মহোদয়ের নিকট হতে সম্মাননা ক্রেস্ট পুরষ্কার পেয়েছেন ।
রবিবার ২২ আগস্ট / ১৯ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে উল্লেখযোগ্য অবদান রাখায় এএসআই “রাম প্রসাদ দাশ” এ সম্মাননা পান। বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার মহোদয় লামা থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা এর উপস্থিতিতে এসম্মাননা পুরষ্কার (ক্রেস্ট) এএসআই রাম প্রসাদ দাশের হাতে তুলে দেন ।
এ বিষয়ে এএসআই রাম প্রসাদ দাশ বলেন, আমার এ কৃতিত্বের জন্য বান্দরবান জেলার পুলিশ সুপার মহোদয়, লামা থানার অফিসার ইনচার্জ মহোদয়, লামা থানার সকল সদস্য ও সহকর্মীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো বলেন, ভবিষ্যতের দিনগুলোতেও চিন্তা-চেতনায় উত্তম ও প্রশংসনীয় কাজ করার আন্তরিক সদিচ্ছাসহ সর্বাত্নক চেষ্টা অব্যাহত থাকবে।