August 9, 2026, 9:43 am

গাজীপুরে কোটি টাকার ভেজাল ওষুধসহ মালিক গ্রেফতার

গাজীপুরে কোটি টাকার ভেজাল ওষুধসহ মালিক গ্রেফতার

গাজীপুরে প্রায় এক কোটি টাকার ভেজাল ওষুধসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর ভূরুলিয়া এলাকায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ওষুধ ও মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কারখানার মালিক রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের রাব্বানী ও পশ্চিম ভূরুলিয়ার আবদুস সালাম।

বুধবার জিএমপির ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী কমিশনার রুহুল আমিন সরকার এ তথ্য জানান।

চক্রটি অনুমোদন ছাড়াই মানুষের ও পশু-পাখির বিভিন্ন ওষুধ এক সাথে তৈরি করছিল। পরে তা সারা দেশে বাজারজাত করা হত।

ওষুধগুলো হল রক্ত শুদ্ধিকরণ বটিকা, চর্মরোগের মলম, যৌনশক্তি বৃদ্ধিকরণ বটিকা, চুলপড়া বন্ধের তেল, হাঁস-মুরগি-কবুতরের কলেরা, বসন্ত, রানীক্ষেত ও প্লেগ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com