August 9, 2026, 9:54 am
কুষ্টিয়া প্রতিনিধিঃ
ধাওয়া পাল্টা ধাওয়া অস্ত্রের মহড়া শো-ডাউন আর দেশীও অস্ত্রের ঝনঝনানিতে উত্তপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল এর আয়োজন করেছে ইবি ছাত্রলীগ। এর প্রস্তুতি নেয়ার জন্য শুক্রবার বিকেলে ক্যাম্পাসে আসেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
এসময় পূর্ব পরিকল্পিত ভাবে ওতপেতে থাকা বিদ্রোহী গ্রুপের কর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভেঙ্গে বহিস্কৃত ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাত, অপকর্মের দায়ে নিজ এলাকায় অবাঞ্চিত মিজানুর রহমান লালন,অস্ত্রবাজি,ভর্তি বাণিজ্য সহ নানা গুরুত্বর অভিযোগে অভিযুক্ত শিশির ইসলাম বাবুর নেতৃত্বে রাম দা,হকি স্টিক,পাইপ,রড,লাঠিসোঁটা প্রভৃতি দেশীও অস্ত্রে সজ্জিত হয়ে রাকিব ও তার সমর্থকদের ধাওয়া দেয় থেমে থেমে অস্ত্রের প্রদর্শন করতে থাকে বিদ্রোহীরা নেতাকর্মীরা।


এ ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে চরম আতংক আর উৎকন্ঠা বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। সাধারন শিক্ষার্থীদের প্রশ্ন বার বার কার নির্দেশে শান্ত ক্যাম্পাস অশান্ত হয়ে উঠছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো চুপ কেনো। চিহ্নিত এসকল অছাত্র বহিরাগতদের কেনো আইনের আওতায় আনা হচ্ছে না।
এ বিষয়ে সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, যে ঘটনাটি ঘটেছে তা কখনো কাম্য নয়, একটি সভ্য জাতি হিসেবে এটা কোন দলের আদর্শ হতে পারেনা।