August 9, 2026, 9:55 am
ডিএন২৪ ডেস্কঃ এক মাসের ব্যবধানে রাঙ্গামাটিতে আবারো প্রতিপক্ষের গুলিতে দুজন নিহতের ঘটনা ঘটলো।
আজ বুধবার ভোরে রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- জেএসএস-এমএন লারমা গ্রুপের কর্মী রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)।
বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।