August 9, 2026, 8:44 am
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক চাপায় মটরসাইকেল আরহী কলেজ ছাত্র শোহানুর রমহান শেখ (১৮) মারা গেছে। সোমবার দুপুর দেড়টায় ফকিরহাটের শ্যামবাগাত এক্সেল লোর্ড নিয়ন্ত্রন কেন্দ্রের কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহত শোহানুর ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র ও শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের একাদশ শ্রেনির প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় ট্রাক চালক ও অজ্ঞাত এক পথ চারি আহত হয়েছে। পুলিশ ও স্থানিয়রা জানান, কলেজ থেকে একটি প্লাটিনা মটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে মোংলা থেকে অতিরিক্ত সিমেন্টে ভর্তি ট্রাক (খুলনা মেট্র-ট ১১-০২৬০) ঢাকা অভিমুখে যাওয়ার পথে সামনের চাকা পাঞ্চার হলে মটরসাইকেল আরহী শোহানুরকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় শোহানুর কে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।স্থানীয়রা আরো জানায়- শ্যাম্বাগাত এলাকার এক্সেল লোর্ড নিয়ন্ত্রন কেন্দ্রটি চালু না থাকায় হাইওয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অতিরিক্ত পন্য বাহি যান বাহন চলাচল করায় প্রায় এধরনের দূর্ঘটনা ঘটতে থাকে।কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তাতে অতিরিক্ত পন্য বোঝায় ছিল কিনা তা ক্ষতিয়ে দেখা হবে।