August 9, 2026, 9:32 am

প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম এর প্রতিবাদে মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম এর প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে অভিবাবক ও স্থানীয়রা। শহড়ের কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে পঞ্চগড়-তেুুঁলিয়া মহাসড়কে পঞ্চগড় জেলা শহরের মোলানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহজালাল, ওই বিদ্যালয়ের অভিভাবক সফিকুল ইসলাম স্বপন ও বাবুল হোসেন, স্থানীয় অধিবাসী আব্দুস সালম, সফিকুল ইসলাম সফি। এ সময় বক্তারা অভিযোগ করেন, পঞ্চগড় জেলা শহর থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই অবস্থিত মোলানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের বিভিন্ন বরাদ্দ এলেও তা নামমাত্র খরচ করে সব টাকা ভাগ বাটোয়ারা করে নেন প্রধান শিক্ষক মাসুমা আক্তার ও ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর ফজলে করিম। সম্প্রতি পঞ্চগড় পৌরসভা থেকে ৩০ হাজার টাকা মাঠে মাটি ভরাট করার জন্য দেয়া হলেও তিন ট্রাক্টর মাটি ফেলেই সব টাকা খরচ দেখানো হয়েছে। এছাড়া গত কয়েক অর্থ বছরে বিদ্যালয়ে ক্ষুদ্র সংস্কার ও স্লিপের বরাদ্দ বাবদ লাখ লাখ পেলেও তার দৃশ্যমান কোন কাজ করা হয়নি। এছাড়া বিদ্যালয় চলাকালীন সময়েই বহিরাগত শিক্ষক দিয়ে ক্লাশ করানো হয়। আর তার খরচ নেয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকেই। এমনকি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ পালন করা হয় না এবং বিদ্যালয়টিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে নিয়মিত মনিটরিং করা হয় না বলেও অভিযোগ করেন তারা। এভাবে নিয়ম নীতিরি তোয়াক্তা না করেই চলছে বিদ্যালয়টি। কর্তৃপক্ষের অনিয়ম ও উদাসীনতায় বিদ্যালয়ের শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা ওই বিদ্যালয়ের অনিয়মের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষিকা মাসুমা আক্তার এর সাথে চলতি অর্থবছরে উন্নয়ন বরাদ্দ বাবদ তিনধাপে একলক্ষ টাকা বরাদ্দ পেয়েছি তবে কতৃপক্ষের নির্দেশে এখনও ২৫ হাজার টাকা হাতে রেখেছি খরচ করিনি। তিনি আরও বলেন একটি চক্র বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কাজ করে যাচ্ছে। তারা যেসব অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যে। মানববন্ধনে বিদ্যালয়ের অভিভাবকরা যায়নি বলেও দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com