August 9, 2026, 8:43 am
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলা-খুলনা মহাসড়কে দুটি ট্রাকের মৃুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরএ ১জন। মঙ্গলবার (১০সেপ্টেম্বর) সড়কের রামপাল তাপ বিদুৎ কেন্দ্র এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
রামপাল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তুহিন হাওলাদার জানান,সড়কের পাশ্বে দাড়িয়ে থাকা একটি পন্য বোঝাই ট্রাককে বিপরীত থেকে আসা অন্য একটি পন্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘর্ষে ঘটনাস্থলে চালক ও হেল্পারসহ তিনজন নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় আরো একজন। তবে তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।