August 9, 2026, 9:41 am
এম, রিদুয়ানুল হক
কক্সবাজারের চকরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ৯ সেপ্টেম্বর (সোমবার) সকালে উপজেলা মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, সিপিপি চকরিয়া উপজেলা টিম লিডার আলহাজ্ব নুরুল আবছার, চকরিয়া থানার ওসি (তদন্ত) একেএম সফিকুল আলম চৌধুরী, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. শাহবাজ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুুরুল আখের প্রমূখ।
এসময় চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।