August 9, 2026, 10:54 am
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছে।
পূবাইল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছাড়ার দুই মিনিটের মাথায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে স্টেশনের পশ্চিম সিগনালের সামনে এ ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশের এসআই ফিরোজ জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি।