August 9, 2026, 9:54 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ চকরিয়া উপজেলার বদরখালী এমএস ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের কার্যকরী পরিষদের প্রথম সভা প্রাক্তন ছাত্র পরিষদের নব মনোনীত সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবুল বশররের সভাপতিত্বে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি-অধ্যাপক নাজিম উদ্দীন বদরী, সাধারণ সম্পাদক মৌলানা ফরিদুল আলম, সহ সভাপতি শাহাজাদা হারুনুর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দীন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক-বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জকরিয়া, আইন বিষয়ক সম্পাদক এড: মীর হারুনুল এরশাদ, সহ সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, প্রচার প্রকাশনা সম্পাদক এস,এম সাইফুল মোস্তফা, সহ কোষাধ্যক্ষ এইচ এম মাহমুদুল করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ সমাজ কল্যাণ সম্পাদক আশরাফ আলী, সহ ত্রাণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও সদস্য ইকবাল ফারুখ।
সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ নেয়া হয়-
১. মাদ্রাসা থেকে একটি অস্থায়ী কার্যালয় প্রদান।
২. উপদেষ্টা পরিষদ গঠন।
৩. দাখিল স্তর ধরে প্রতিটি ব্যাচ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে ব্যাচ প্রতিনিধি পরিষদ গঠন।
৪. কার্যকরী পরিষদের প্রতিটি সদস্য হতে সর্বনিম্ন ৩০০ টাকা এককালীন ফি নির্ধারণ।