August 9, 2026, 9:50 am
এম, রিদুয়ানুল হক , চকরিয়াঃ জাতীয় যুব সংসদ বাংলাদেশের উদ্যোগে সৃজন পাবলিক পাঠাগার এর শুভ উদ্বোধন হয়েছে।
৬ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় ডেইংগাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুল করিমের সভাপতিত্বে জাতীয় যুব সংসদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল কবির মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংসদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি শোয়াইবুল ইসলাম (পাঠাগার শোয়াইব)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংসদ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম. জুনাইদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজুল হক এমইউপি ১নং ওয়ার্ড বরইতলী ও শিক্ষাবিদ কোরবান আলী।
সংগঠনের পটভূমি উপস্থাপন করেন সৃজন পাবলিক পাঠাগার’র প্রতিষ্ঠাতা জুবাইরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌঃ দিদারুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল্লাহ আল রিয়াদ, মিসকাত উদ্দিন, সাইফুল ইসলাম, রেশমা সুলতান ও সাইমা আক্তার রুবি।
বক্তব্যে বক্তারা বলেন, গ্রন্থাগার সমাজ উন্নয়নের বাহন। একটি জাতির মেধা, মনন, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারণ ও লালনপালনকারী হিসেবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রন্থাগারের সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। তাই গ্রন্থাগারকে বলা হয় ‘জনগণের বিশ্ববিদ্যালয়’।