August 9, 2026, 10:30 am
মুহাম্মদ ওমর ফারুক, সৌদিআরবঃ সৌদি আরবের মক্কার ওয়াদি রেহেজান এলাকায় তুচ্ছঘটনায় কথা কাটাকাটির জেরে বাংলাদেশির লাঠির আঘাতে অপর এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।মক্কা নগরী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান এলাকার (মাজরা) ক্ষেত-খামারে গত ৩০ আগস্ট এ ঘটনা ঘটে। এ ঘটনার তিনদিন পর খবর পেয়ে মঙ্গলবার ৩ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় থানা পুলিশ জসিম উদ্দিনে(৪০) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একই ইউনিয়নের ৭/৮ জন কাজ করতেন সৌদির ওই খামারে। কাজ শেষে বাসায় ফেরার পর তাদের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হলে রুমমেটের লাঠির আঘাতে মুহাম্মদ জসিম উদ্দিন (৪০) নিহত হন।নিহত মুহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়নের মাইজবিলা ও বিরবিলা এলাকার টেকের দোকান এলাকার গাজালিয়া পুকুরপাড় নিবাসী মোজাহার সওদাগরের পুত্র বলে জানাযায়।
সৌদিতে থাকা নিহত জসিম উদ্দিনের এক আত্মীয় জানান, একই ইউনিয়নের মাইজবিলা ও বায়ার পাড়া এলাকার ৭/৮-জন ক্ষেতে খামার (মাজারা) কাজ করতেন। কাজ শেষে নিজ বাসায় তাদের কয়েকজনের মধ্যে তুচ্ছ ব্যাপারে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে চরম আকারে ঝগড়ায় জড়িয়ে পড়লে লাটির আঘাতে জসিম উদ্দিন প্রাণহারায়। সঙ্গীয় থাকা বন্ধুরা মৃত দেহটি গোপনে ক্ষেতের পানির ডোবায় ফেলে দেন।
এ খবর সৌদিেতে থাকা তাদের আত্মীয়-স্বজন ও প্রবাসীদের মধ্যে জানাজানি হলে নিহত হওয়ার তিনদিন পর ৩-সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে সৌদি স্থানীয় থানা পুলিশ এসে নিহত জসিম উদ্দিনের লাশ উদ্ধার করেন।এ পর্যন্ত হত্যাকান্ডে জড়িত থাকার সন্দহে ২ জনকে সৌদি পুলিশ আটক করেন।নিহত জসিম উদ্দিন দেশে রিক্সা-ভ্যান চালত, তাঁর ১ ছেলে ১ মেয়ে রয়েছেন। ছেলে অষ্টম শ্রেণীতে মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় গত তিন মাস আগে সৌদিআরবে আসেন।