August 9, 2026, 9:41 am

চকরিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

চকরিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার: চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চকরিয়া মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৯ এর শুভ উদ্ভোধন করা হয়েছে।

৪ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩ ঘটিকায় অনুষ্টিত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মো. শিবলী নোমান। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রমূখ। এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উদ্বোধনী খেলায় বদরখালী ইউনিয়ন বনাম ডুলাহাজারা ইউনিয়ন অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ পায়রা ও বেলুণ উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। খেলায় বদরখালী ৫-৩ গোলে ডুলাহাজারাকে ট্রাইবেকারে পরাজিত করে।

বৃহস্পতিবার থেকে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর। এছাড়া একই মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ ১৭) অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত: উপজেলার একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ১৯টি দল নিয়ে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি দ্বিতীয় পর্বে খেলবে তিনটি দল। নক আউট পদ্ধতির এ খেলায় ১৬টি দল পরস্পরের বিরুদ্ধে মোকাবেলা করবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com